Main Menu

দিনাজপুরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, রাতে কোনও গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed