Main Menu

নবাবগঞ্জে রেক্টিফাইট স্পিরিট পানে ২ জনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে রেক্টিফাইট স্পিরিট পান করে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, দাউদপুর বাজার সংলগ্ন এলাকার কৃষ্ণচন্দ্র রায় (৪২) ও মালপাড়া গ্রামের আব্দুল বাতেন (৪৬)।
আজ সোমবার (৮ আগস্ট) ভোরে দুই জনই মৃত্যুবরন করে।

এলাকাবাসী জানায়, রবিবার রাতে কৃষ্ণচন্দ্র রায় (৪২) ও আব্দুল বাতেন (৪৬) দাউদপুর বাজারে রেজিনা হোমিও ফার্মেসীতে রেক্টিফাইট স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়ে। পড়ে তাদের স্থানীয় লোকজন বাড়ীতে পৌছে দেয়। বাড়ী থেকে কৃষ্ণকে ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে মারা যায়। বাড়ীতে যাওয়ার পর আঃ বাতেনকে রাতেই স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে ফেরত দেয়। শেষে ভোরে দুই জনই মৃত্যুবরন করে।

অন্যদিকে হোমিও ঔষধের ওই দোকানটি বন্ধ রেখে গা ঢাকা দিয়েছেন কথিত হোমিও চিকিৎ্সক আকবর আলী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) ইসমাইল হোসেন এর সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি।

Share





Related News

Comments are Closed