Main Menu

ঠাকুরগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আবু তালেব (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার ফকদনপুর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবু তালেব শিবগঞ্জ গামের আশরাফ আলীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, ফকদনপুর এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে সাইদুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed