সুরমায় বালুমহালে চাঁদাবাজদের দৌরাত্ম
বিশেষ প্রতিনিধি : সিলেটের সুরমা নদীতে চাঁদাবাজদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। ফলে বৈধ ইজারাদাররাও নদীর বালুমহাল ভোগ দখল করতে পারছেন না। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থাকা চাঁদাবাজ সন্ত্রাসীদের দমনে কোন ভ’মিকাও রাখতে পারছেনা পুলিশ। এমন অভিযোগ সুরমা নদীর বালুমহাল ইজারাদারদের। বাধ্য হয়ে সোমবার (৮ আগস্ট) এক ইজারাদার সিলেটের জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, সুরমা নদীর রাজাগঞ্জ বালুমহালটির ইজারাদার হচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামের জাবীর আশরাফ চৌধুরী। হাইকোর্টের আদেশে ও সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে এ বছরের ৫মে তাকে রাজাগঞ্জ বালুমহালের দখল সমঝে দেয় স্থানীয় ভূ-কর্তৃপক্ষ। এর পর থেকেই নড়েচড়ে বসে একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র। তারা জাবীর আশরাফের কাছে দেড়লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মহাল থেকে বালু উত্তোলন ও বিক্রি করতে দেব না বলে সাফ জানিয়ে দেয়। চাঁদা না দেয়ায় গত ১৮ জুলাই স্থানীয় খালোপার ও নয়াগ্রামের চাঁদাবাজ চক্র তার উপর সন্ত্রাসী হামলা চালায়। তারা জাবীর আশরাফ চৌধুরী ও তার লোকজনকে মারপিট করে তাদের সরঞ্জাম ভাংচুর করে এবং নগদ টাকাসহ দেড়লাখ টাকা মূল্যের সরঞ্জাম লুটে নেয়। পাশপাশি মৃত্যুর ভয় দেখিয়ে অলিখিত কয়েকটি স্ট্যাম্পে ইজারাদারের স্বাক্ষরও নিয়ে যায়। এ ঘটনায় ইজারাদার জাবীর আশরাফ চৌধুরী বাদী হয়ে গত ১৮জুলাই কানাইঘাট থানায় একটি মামলা (নং-২০(৭)১৬) করেন। মামলার আসামীরা হচ্ছে কানাইঘাট থানার রাজাগঞ্জ খালপারের মোলা ফরিদ, গোলাম আলী, গোলাম ওয়াদুদ, গোলাম হোসেন, আফাজ ও জুনেদ এবং রাজাগঞ্জ নয়াগ্রামের লুকই ও ফরিদ মিয়া সহ আরো ১০/১২জন। মামলার পরও পুলিশ চাঁদাবাজদের গ্রেফতার করতে না পারায় তারা আরো বেপরোয়া হয়ে উঠে এবং বৈধ ইজারাদারকে বালু উত্তোলনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগে প্রকাশ। বাধ্য হয়ে ইজারাদার জাবীর আশরাফ চৌধুরী সোমবার (৮আগস্ট) সিলেটের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি বালু উত্তোলনে সার্বিক প্রতিবন্ধকতা ও চাঁদাবাজদের দৌরাত্ম রোধে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলা প্রশাসকের সংশ্লিষ্ট শাখা আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে এবং আবেদনটি ৮ আগস্টের ৬৮নং ডকেটে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed