ঘোড়াঘাট পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে বর্তমান মেয়র আব্দুস ছাত্তার মিলন ৪,১১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ মার্কা আবুল কালাম আজাদ পেয়েছেন ৩,৮৫৭ ভোট এবং তৃতীয় স্থানে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ইউনুস আলী মন্ডল পেয়েছেন ৩,১৯৫ ভোট। ঘোড়াঘাট পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ১৯৭ জন।
এবারের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারন কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর দুপুর আড়াইটার দিকে পৌর শহরের নয় নম্বর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের পাশে দুটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন জানান, কেন্দ্র থেকে ১০০ গজ দুরে বিস্ফোরনের ঘটনা ঘটেছে। পুলিশ অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান চৌধুরী জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এছাড়া জালভোট দেওয়ার অভিযোগে ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
ভোটারদের মাঝে আতংক থাকলেও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যা ব ও বিজিবি ছিল কঠোর অবস্থানে। আইন শৃংখলা বাহিনী তৎপর হওয়ার ফলে দুপুরের পর ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed