Main Menu

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী রানু বেগম (৫) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। রবিবার বিকেল ৫টায় বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রানু বেগম ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামে রাজমিস্ত্রী জামাল মিয়ার কন্যা।
পরিবারের লোকজন জানান, সাতাঁর না জানা রানু স্কুল থেকে বাড়িতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘ ২ ঘন্টা পর পুকুরে খোজাখুজি করে রানুকে উদ্ধার করা হয়। তাকে মুমুর্ষ অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Share





Related News

Comments are Closed