তাহিরপুরে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: ১৯৬৬ সালে বিসিআইসি কর্কেক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিষ্ঠিত ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয়টি ব্যক্তির নামে নামকরনের নীল নকশাঁর প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকার সুশীল সমাজ, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
ঐতিহ্যবাহি ওই বিদ্যালয়ের পুর্বের নাম বহাল রাখা এবং নতুন করে বিদ্যালয়ের নাম ব্যক্তির নামে নামকরন না করার দাবিতে শনিবার (৬ আগস্ট) ট্যাকেরঘাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ট্যাকেরঘাটের লাকমা বাজারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন শেষে সমাবেশে বক্তারা বলেন, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পটি গত কয়েক বছর পুর্বে অলাভজনক দেখিয়ে উৎপাদন বন্ধ করে দেয়ার পর এলাকায় শিক্ষা ব্যবস্থা চলমান রাখতে বিসিআইসি বিদ্যালয় পরিচালনার দায়িত্বভার স্থানীয় অভিভাবকের হাতে তুলে দেন। এরপর বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি হিসাবে আসীন হন এলাকার ধনাঢ্য ব্যবসায়ী হাজী মো. আলকাছ উদ্দিন খন্দকার। সময় গড়িয়ে বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। গত কয়েক মাস ধরে অত্যন্ত সুকৌশলে ঐ প্রতিষ্ঠানের পুর্বের নামটি বাতিল করে হাজী মো. আলকাছ উদ্দিন খন্দকার কলেজ নামে নামকরনের জন্য প্রায় সব প্রক্রিয়াই শেষ করে আনা হয়েছে। তাই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে পুর্বের নামই বহাল রাখার দাবিতে সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী, শিল্প মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয় , বিসিআইসি কর্তৃপক্ষ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সমাবেশে বক্তব্য রাখেন, আমরা হাওরবাসী সংগঠনের সমন্বয়কারী রুহুল আমিন, পরিবেশে ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, আবুল কাসেম, খলিলুর রহমান, রেজাউল করিম প্রমুখ।
ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকার গার্মেন্টস ব্যাবসায়ী শামসুল আরেফিন স্ইুট বলেন, বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলে প্রাক্তন শিক্ষার্থীরা কেউ মেনে নেবেনা, এই নীল নকশাঁ ও ঐহিত্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হরণের চক্রান্তের প্রতিবাদে ঢাকায়, সিলেট, সুনামগঞ্জে ও প্রবাসে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা পৃথক সমাবেশ ও মানববন্ধন করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হবে।
উপজেলা আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খাঁ মানববন্ধন ও সমাবেশে একাত্বতা পোষণ করে বলেন, প্রতিষ্ঠানের পুর্বের নামই বহাল রাখতে হবে, অন্যথায় দেশ-বিদেশে থাকা যারা আজ নিজ নিজ ক্ষেত্রে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয় থেকে লেখা পড়া করে প্রতিষ্টিত হয়েছেন সেই সব হাজার হাজার শিক্ষার্থীরা মানসসিক ভাবে আঘাত প্রাপ্ত হবে, নষ্ট হবে ইতিহাস ও ঐতিহ্য।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed