ফুলবাড়ীতে অগ্নিকান্ডে নিহত ১, আহত ৩০
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পেট্রোলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এছাড়া হাঁস, মুরগীসহ ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন মাদিলাহাট বাজারের দোকানদার বাবলুর মেয়ে মনিরা (১৫)। এ ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন বাবলুর স্ত্রী রুপিয়া বেগম(৪৫) ও তার ছেলে রনি(১৭)। এছাড়া বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৬ আগস্ট) সন্ধা ৭টায় উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সন্ধায় বাবলুর পেট্রোলের দোকানে বিদ্যুত না থাকায়, মোমবাতি জ্বালিয়ে পেট্রোল বেচাকেনার সময় পেট্রোলে অগ্নিসংযোগ ঘটে। মূহুর্তের মধ্যে পেট্রোলের আগুন বাবলুর দোকান ও দোকানসংলগ্ন বাড়ী ও মাদিলাহাট বাজার জুড়ে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে বাজারের লোকজন। এতে প্রায় ৩০ জন আহত হয়।
অপরদিকে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় বাবলুর স্ত্রী রুপিয়া বেগম ও বাবলুর ছেলে রনি(১৭) ও মেয়ে মনিরা (১৫)। এর আধাঘণ্টা পর ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রেরন করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর বার্ন ইউনিটে প্রেরণ করা হয়, সেখানে চিকিৎসাধীণ অবস্থায় রোববার সকালে বাবলুর মেয়ে মনিরা (১৫) মারা যায়। আগুন নিয়ন্ত্রনে আনার পুর্বেই অগ্নিদগ্ধ হয়ে বাবুলের বাড়ীতে থাকা হাঁস, মুরগীসহ ৩টি গরু মারা যায়। অগ্নিকান্ডে পুড়ে যায় মাদিলাহাট বাজারের খেতাব উদ্দিন, ভ্ট্টুুমিয়া, মতিয়ার রহমান, আব্দুল খালেক মুন্সি, আব্দুল কাইয়ুম, জুয়েল এর দোকান ও বাড়ী । খবর পেয়ে ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, ওসি তদন্ত আব্দুর রহমান সরকার।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed