দক্ষিণ সুরমায় ইমামকে নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ভালকী গ্রামের জামে মসজিদের ইমামকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- দিলদার মিয়া (২৫), বাহার মিয়া (২৫), আমিন (১৭), মাসুক মিয়া (৫৫), বাদশা মিয়া (২২), আব্দুল জলিল (৩০), আব্দুন নুর (৫৫), সুরমান আলী (৩৫)। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে উস্তার আলী বাদী হয়ে একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে মানিক মিয়া, ওয়াহিদ মিয়া, মানিক মিয়ার ছেলে ফারুক মিয়া, আব্দুল আহাদ ও আজাদ মিয়া, মৃত বাট্টি মিয়ার ছেলে লিটন মিয়া ও বদরুল, মৃত তাহির আলীর ছেলে আব্দুল রহিম ও মইন উদ্দিন এই ৯ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে অজ্ঞাত দেখিয়ে দক্ষিণ সুমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালকী জামে মসজিদের ইমামকে কেন্দ্রে করে গ্রামে দুটি গ্রুপের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় শৃঙ্খলার স্বার্থে ইমামকে ছুটি দেয়া হয়। গত শুক্রবার ( ৫ আগস্ট) অন্য একজন ইমামকে দিয়ে জুম্মার নামাজ পড়ানো হয়। নামাজ শেষে মসজিদের ইমামের বিষয়ে সালিশ বৈঠকে বসেন এলাকার মুরব্বী ও যুব সমাজ। বৈঠক চলাকালীন অবস্থায় দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মসজিদের মোতাওয়াল্লী আওয়ামীলীগ নেতা মানিক মিয়া অপর পক্ষের মুরব্বী উস্তার মিয়াকে গালি দেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মানিক মিয়া গংদের হামলায় অপর পক্ষের ৯ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পয়ে দক্ষিণ সুমার থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed