সিলেটে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাশপাড়া এলাকা থেকে খালেদ আহমেদ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খালেদ আহমেদ খাদিমপাড়া ইউনিয়নের চকগ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি জানান, শনিবার ভোর রাতে সিলেট-তামাবিল সড়কের দাশপাড়া এলাকায় এক ব্যাক্তির লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করার পর নাম-পরিচয় জানা গেছে।
তিনি জানান, শনিবার বেলা ২টা পর্যন্ত খালেদের স্বজনরা কোন অভিযোগ করেনি। লাশটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed