Main Menu

সিলেটে বিউবো শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানীতে রূপান্তরের প্রতিবাদে চলমান কর্মবিরতির চতুর্থ দিন শনিবার দুপুরে নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ অফিসে কর্মবিরতি চলাকালে শ্রমিক কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিউবোকে কোম্পানীতে রূপান্তর যুক্তিযুক্ত নয়। কারণ এ পর্যন্ত যতোগুলো কোম্পানী গঠিত হয়েছে কোনোটিই লাভজনক হয়নি। বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেবার মান, রাজস্ব আদায়সহ সকল প্যারামিটার যে কোনো কোম্পানীর চেয়ে ভাল অবস্থানে রয়েছে।
দিনব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বিউবো বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি)-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদির, বিবিবি-৩ এর নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার মোহন্ত, বিবিবি-৪ এর নির্বাহী প্রকৌশলী জিন্নাত আলী, বিউবোর উপ পরিচালক (প্রশাসন) আবদুস ছাত্তার, ডিপ্রকৌশ সহ সভাপতি মো. ইয়াছিন ইকরাম, কেন্দ্রিয় সদস্য মো. হায়দার আলী, সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ-১৯০২ (সিবিএ), বিউবো, সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুকুর আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি স্বপন চত্র“বর্তী, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তাকিম, বিউবো জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন-১৮৮৬-এর সভাপতি আবদুল বাসিত শেরো, সাধারণ সম্পাদক সুরমান আলী, ডা. রাকিব আহম্মেদ দেওয়ান, বিউবোর সহকারী পরিচালক (শ্রম) রুহুল আমিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed