Main Menu

বিএনপির কমিটিতে সিলেটের ১৭ জন

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সিলেটের স্থান পেয়েছেন ১৭ জন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত হয়েছেন, সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, এমএ হক (আব্দুল হক), নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা, ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহ সম্পাদক প্রবাসী কল্যাণ বিষয়ক ব্যারিস্টার আব্দুস সালাম, সহ সম্পাদক স্বেচ্ছাসেবক বিষয়ক অ্যাডভোকেট শামছুজ্জামান জামান, সহ সম্পাদক ব্যাংকিং রাজস্ব বিষয়ক খন্দকার মুক্তাদির।
কেন্দ্রীয় কমিটিতে সদস্য হয়েছেন, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, শফি আহমদ চৌধুরী, আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, অ্যাডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নি।
এছাড়া সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক পদে দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলন (সুনামগঞ্জ) তাদের নাম পূর্বে ঘোষণা করা হয়।
এদিকে, তিনজন নতুন মুখ নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা হয়েছে।
এছাড়া ঘোষণা করা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিও।
শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন।
মোট ৬০২ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৭ জন স্থায়ী কমিটিতে, ৭৩ জন উপদেষ্টা, ৩৫ জন ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক মিলে ১৭৪ জন এবং সদস্য রাখা হয়েছে ২৯৩ জনকে। সদস্যদের মধ্যে ১১৩ জন নতুন। এছাড়া ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এদের ৪৯৮ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকিদের ৪জনের নাম পরে জানানো হবে।
গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর এই কমিটি ঘোষণা করা হলো।

 

 

Share





Related News

Comments are Closed