Main Menu

ইলিয়াস পত্নী লুনা খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া তার উপদেষ্টা পরিষদে দলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে নিয়েছেন।

কাউন্সিল হওয়ার সাড়ে ৪ মাস পর শনিবার নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন স্থায়ী কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম প্রকাশ করেন।

৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদে তাহসিনা রুশদীরের নাম রয়েছে। বিএনপির গত কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা।

সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস অালী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন।

বিএনপির অভিযোগ, সরকার তাকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।

বিএনপি চেয়ারপারসনের নতুন উপদেষ্টা পরিষদে স্থান দেয়া হয়েছে গত স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমানকে। অসুস্থতার কারণে সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় তিনি।

গত কমিটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও মিজানুর রহমান মিনু, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুককে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

ফজলুল হক আসপিয়া ও এম এ হক
ফজলুল হক আসপিয়া ও এম এ হক

উপদেষ্টা পরিষদে আরো রয়েছেন- রিয়াজ রহমান, হারুনার রশীদ খান মুন্নু, মুশফিকুর রহমান, এ জে মোহাম্মদ আলী, ফজলুর রহমান পটল, কবির হোসেন, উকিল আবদুস সাত্তার, লুৎফর রহমান খান আজাদ, আখতার হামিদ সিদ্দিকী, সাবিহউদ্দিন আহমেদ, এ কে এম মোশাররফ হোসেন, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, কাজী মাজহারুল আনোয়ার, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, প্রকৌশলী আ ন হ আখতার হোসেইন, অধ্যাপক মাজেদুল ইসলাম, জাফরুল হাসান, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), মনিরুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, সৈয়দ ওয়াহিদুল আলম, হেলালুজ্জামান তালুকদার লালু, ফজলুল হক আসপিয়া (সুনামগঞ্জ), নুরুল হুদা (চাঁদপুর), সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আবদুল হালিম, এম এ কাইয়ুম, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সুজাউদ্দিন আহমেদ, আবদুর রশীদ, ব্যারিস্টার হায়দার আলী, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, অধ্যাপিকা তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপিকা সাহিদা রফিক, অ্যাডভোকেট রেজ্জাক খান, রোজী কবির, গোলাম আকবর খন্দকার, কাজী আসাদ, কবির মুরাদ, অধ্যাপক শাহজাহান মিয়া, একরামুজ্জামান, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, ইনামুল হক চৌধুরী, ডা. সিরাজুল ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সঞ্জীব চৌধুরী, এম এ হক (সিলেট), অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আফজাল এইচ খান, অ্যাডভোকেট কামরুল মুনির, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অধ্যাপক আবদুল বায়েস ভুঁইয়া, আফরোজা খান রীতা, আবদুস সালাম (ঢাকা মহানগর), মইনুল ইসলাম শান্ত, মো. শাহজাদা মিয়া, এসএস ফজলুল হক, অবসরপ্রাপ্ত কর্নেল এম এ লতিফ, ডা. মো. আবদুল কুদ্দুস, সৈয়দ আলমগীর হোসেন এমবিএ ও আমিনুল হক এফসিএ।

Share





Related News

Comments are Closed