ছাতক সমিতির জঙ্গী বিরোধী মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষকে রুখে দাঁড়াতে হবে। ইসলামের নাম ব্যবহার করে যারা মানুষ হত্যা করে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে তারা দেশ ও জাতির শত্রæ। তাদের বিরুদ্ধে সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
৬ আগস্ট শনিবার সকালে ছাতক সমিতি সিলেট এর উদ্যোগে গুলশান ও শোলাকিয়া সহ দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক সমিতির সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য অধ্যাপক খসরুজ্জামান, সরকারী পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী, আনোয়ার রহমান তোতা মিয়া, পীর আব্দুল হান্নান, সাংবাদিক ও শিক্ষক শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এ.এইচ.এম ফারুক আহমদ, সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট আলাউদ্দিন, এডভোকেট মাসুম আহমদ, প্রচার সম্পাদক মোঃ নুরুল হক, শিক্ষা সম্পাদক প্রভাষক সালেহ আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল ওয়াহিদ, সদস্য, মুজিবুর রহমান মালদার, মোঃ জহির উদ্দিন, শাহীনুর রাজা চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, আওয়ামীলীগ নেতা ফয়জুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ চৌধুরী, আশরাফ খান, ব্যাংক কর্মকর্তা সৈয়দ মুর্শেদ আহমদ, আবু সুফিয়ান, এডভোকেট বারীন্দ্র দাস সজীব, সবুজ মিয়া, ছাত্রনেতা শাহিন আহমদ, এনামুল হক, এমরান, তানভীর হাসান, সালাহ উদ্দিন, মাহমুদ, ফয়ছল, জনি, রিপন প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদরা মানুষ হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। সেদিকে সকলকে সচেতন থেকে দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed