‘সিলেটে সকল জঙ্গি হামলার বিচার হবে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে সকল জঙ্গি হামলার বিচার হবে, মূলোৎপাটন হবে জঙ্গি তৎপরতার। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
শনিবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথাগুলো বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ যখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর, পদ্মাসেতু নির্মাণ, সমুদ্রসীমা জয়, অমীমাংসিত ছিটমহলের শান্তিপূর্ণ সমাধানসহ শিক্ষা ও বিদ্যুাৎ উন্নয়নে বিস্ময়কর সাফল্যে যখন বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসার পঞ্চমুখ, বাংলাদেশ যখন শিক্ষা খাদ্য উন্নয়নের মডেল হিসাবে বিশ্বে সমাদৃত, একটি সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে, তখনই পাকিস্তানের দোসর বিএনপি-জামাত ঈর্ষান্বিত হয়ে দেশকে অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র করতে তৎপর। রাজনৈতিক দল হিসেবে গণধিকৃত হয়ে পড়েছে বিএনপি-জামাত, তাদের মদদে বাংলাদেশের বিভিন্ন জায়াগায় জঙ্গি তৎপরতা ও জঙ্গি হামলা চালায়। একের পর এক হামলা হয়েছে দেশের বিচারক, সাংবাদিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, পুরোহিত, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক-কলামিস্টসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর। এসব হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে যাচ্ছে।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নাশকতা, সন্ত্রাসী, জঙ্গি তৎপরতা; গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে নৃশংস হত্যাকান্ড, শোলাকিয়া ঈদের জামাতে মানুষ হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালানো হয়েছিল। শোলাকিয়া দুই জন পুলিশ কর্মকর্তা নিহত হন, ̧লশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ২০ জন জিম্মি নিহত হন। এই হামলাকারী কারা, কাদের মদদে, আশ্রয়-প্রশ্রয় ও নির্দেশে এই জঙ্গি-সন্ত্রাসী হামলা হচ্ছে, তা অতীতের দিকে ফিরে গেলেই তা জাতির সামনে আরও স্পষ্ট হয়ে উঠে। ২০০৪ সাল থেকে অদ্যাবধি সারা বাংলাদেশে যে সকল বোমা, গ্রেনেড ছুড়ে জঙ্গি হামলা হয়েছে, এ গুলোর হামলাকারী মদদদাতারা জাতির সামনে স্পষ্ট হয়ে উঠেছে। অতীতে বিএনপি-জামাত রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খালেদা-নিজামী-তারেক-হারিছ চৌধুরীরা এ দেশের বুদ্ধিজীবী জনপ্রিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী, এ দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতীক দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা ও জাতীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা করেছিল। ২০০৪ সালের ৭ আগষ্ট। সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা তালতলাস্থ গুলশান সেন্টারে আমিসহ আমার নেতৃবৃন্দকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালানো হয়। ওই সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি-জামাত জোট সরকার। তাই হামলাকারীদের ধরার চেয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছে। পরে অবশ্য উন্মোচিত হয় সব। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি) গ্রেনেড হামলা চালিয়েছিল। মদদদাতা ছিল তারেক-হারিছেরা। হামলায় মহানগর আওয়ামীলীগের তৎকালীণ প্রচার সম্পাদক ইব্রাহীম আলী নিহত হন। আমি ও আমার মহানগর আওয়ামীলীগের ২০ জন নেতা-কর্মী গুরুতর আহত হন। অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না।হামলাকারীদের মধ্যে জঙ্গি শরিফ শাহেদুল আলম বিপুল হামলার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। বিএনপি-জামাত জোট আমলে স্থানীয় একজন নেতার ছত্রচ্ছায়ায় ঠিকাদারি পেশায় নিয়োজিত ছিল। কিন্তু গোপনে ছিল সে জঙ্গি সংগঠক।
সমগ্র বিশ্বের মানুষকে ইসলামের সুশীতল পথ, শান্তির ধর্ম ও মুসলমানদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করার জন্য ইসলাম বিদ্বেষীরা নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে। এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী কারা, কারা এদেরকে শেল্টার দিচ্ছে, কাদের মদদে এই জঙ্গিগোষ্ঠী সৃষ্টি হয়েছে, সেটা জাতির সামনে এখন দিবালোকের মতো স্পষ্ট। বাংলাদেশে মূলত বিএনপি-জামাতের মদদে, আর্শীবাদপুষ্ট হয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করতেই একের পর এক এই জঙ্গি হামলা গুলো হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed