বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে শ্রমিক ধর্মঘট চলছে
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিদ্যুত উন্নয়ন বোর্ডের রংপুর ও রাজশাহী বিতরণ জোনকে কোম্পানীতে রুপান্তরিত করার প্রতিবাদে গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক ধর্মঘট শনিবারও অব্যাহত থাকায় অচলাবস্থা কাটেনি বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের স্বাভাবিক কাজকর্মের ।
শ্রমিক ধর্মঘটের সঙ্গে যোগ দিয়েছে কর্মরত কর্মকর্তারাও। ফলে এখন কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের উদ্যোগেই চলছে আন্দোলন। ফলে আন্দোলনের মিছিলে উত্তাল হয়ে উঠেছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্র প্রাঙ্গন।
শনিবারও পুর্বের ন্যায় তাপ বিদ্যুত কেন্দ্রের কর্মরত শ্রমিক কর্মচারীরা কাজে যোগ না দিয়ে সকাল ১০টা থেকে তাপ বিদ্যুত কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসুচি পালন করে এবং তাদের দাবীর পক্ষে খন্ড খন্ড মিছিল বের করে তাপ বিদ্যুত কেন্দ্রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ ১৯০২) এর সভাপতি জিল্লুর রহমান বলেণ, সরকারী প্রতিষ্ঠানগুলো একের পর এক কোম্পানীকরণ করে ব্যক্তি মালিকানায় দেয়া হচ্ছে। আর কোম্পানীগুলো সরকারী প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ আত্মসাৎ করে আবার লোকসান দেখিয়ে সরকারের কাছে ফিরিয়ে দিচ্ছে। এতে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান হওয়ার পাশাপাশি বেকার হয়ে যাচ্ছে হাজার হাজার সরকারী কর্মকর্তা-কর্মচারী। তিনি আরো ও বলেন, বিদ্যুত উন্নয়ন বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান, জনগনকে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করে সেবা দিয়ে আসছে। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারীরা সরকারকে ভুল বুঝিয়ে রাতারাতি রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে কোম্পানীতে রুপান্তুরিত করে সরকারি এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এ জন্য তারা এই কোম্পানীকরণ চুক্তি বাতিলের জন্য সারা বাংলাদেশে বিদ্যুত উন্নয়ন বোর্ডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই আন্দোলন করছে। তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তিনি জানান।
একই কথা বলেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ ১৯০২) এর সাধারণ সম্পাদক আকবর আলী, জাতীয় শ্রমিক লীগ এর বড়পুকুরিয়া শাখার সভাপতি শহীদুল ইসলাম ও মহিদুল ইসলাম।
এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের প্রধান প্রকৌশলী মহব্বত হোসেন বলেন, শ্রমিক কর্মচারীরা কাজে যোগ না দেয়ায় তা বিদ্যুতের স্বাভাবিক কাজ কর্ম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তবে তিনি দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটলেও স্বাভাবিক আছে বিদ্যুত উৎপাদন।
একই কথা বলেন, তাপ বিদ্যুত কেন্দ্রের মহাব্যবস্থাপক প্রশাসন এস এম ওয়াজেদ আলী।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed