জঙ্গিবাদের প্রতিবাদে সিলেট ইসলামী একাডেমীর মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শনিবার সকাল ১০টায় নগরীর রায়নগরে সিলেট ইসলামী একাডেমীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও টিচার্স ইনচার্জ মাওলানা মুহাম্মদ এনামূল হক এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ সুনাহর আলী, সহকারী শিক্ষক মুহাম্মদ মুরাবক হোসেন, মু. এমদাদ হোসেন, মাওলানা শিহাব উদ্দিন, রাহুল আমিন রাসেল, মোবালেগ হোসেন মোবারক, মাহমুদা বেগম, সুয়েবুর রহমান সুজন, বাহার উদ্দিন, আব্দুল মুনিম, শিক্ষিকা মোছা. সুলতানা আক্তার, মাহমুদা বেগম, তাছলিমা আক্তার, রুজিনা আক্তার, মোছাঃ তাছলিমা আক্তার, মোছাঃ রুজিনা আক্তার, মু. ফয়জুল হাসান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হা. মাও. ফয়জুল ইসলাম, মানবাধিকার কর্মী ছাদিক আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মুতালিব তানভীর, রাশিদা আক্তার, হালিমা বেগম, হানিফা বেগম, আবিদা আক্তার, ইকবাল আহমদ, আবু সাঈদ মাহি, সুমন আহমদ, তামান্না আক্তা মীম প্রমূখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, ইসলামের নামে যারা জঙ্গিবাদ করে বেড়াচ্ছে তারা ইসলামের শত্র“। প্রমাণ হয়ে গেছে মাদ্রাসার ছাত্ররা জঙ্গি নয়। তারা ইসলামের খাদেম। প্রত্যেক শিক্ষক ও অভিভাবকগণ তার সন্তানদের সব সময় খেয়াল রাখতে হবে যাতে তারা সন্দেহমূলক কোন কার্যে জড়িত না হয়। জঙ্গিবাদকে সমূলে উৎখাত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed