‘কুরআন ও বিজ্ঞান একসাথে অধ্যয়ন করতে হবে’
এহসান বিন মুজাহির: বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক আব্দুস সবুর বলেছেন-পৃথিবী অতীতের যে কোনো সময়ের তুলনায় অস্থির। মানুষের সামান্যতম মূল্যবোধটুকুও যেন হারিয়ে যাচ্ছে। এই সময়ে কুরআন ও বিজ্ঞানের সমন্বিত অধ্যয়নের মাধ্যমে মানব সমস্যার সমাধান বের করতে হবে।
স্টাডি আ্যাবাউট ইসলাম অ্যান্ড দ্যা ওয়ার্ল্ড’ শীর্ষক ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্টুডেন্ট কেয়ার সেন্টারের উদ্যোগে শনিবার (৬ আগস্ট) সকাল ১১টায়, মৌলভীবাজার শহরের ইত্তেহাদ হল রুমে স্টাডি আ্যাবাউট ইসলাম অ্যান্ড দ্যা ওয়ার্ল্ডে’র দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হয়।
স্টুডেন্ট কেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক মোরশেদ আলমের পরিচালনায় দ্বিতীয় ক্লাসে অতিথি শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন বড়লেখা ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর। এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট কেয়ার সেন্টারের পরিচালক ফরহাদ সাইফুল্লাহ প্রমুখ।
মৌলভীবাজারের বিভিন্ন কলেজের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত উক্ত ক্লাসে অধ্যাপক আব্দুস সবুর আরও বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed