গ্রেনেড হামলায় নিহত ইব্রাহীম আলী’র ১২তম মৃত্যু বার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মরহুম মোহাম্মদ ইব্রাহীম আলীর ১২তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ৫ আগস্ট শুক্রবার বাদ জুম্মা মরহুমের চাচাতো ভাই রফিকুল আলমের উদ্যোগে ৮০-ই মায়ানীড়, ঘাসিটুলা-মজুমদারপাড়াস্থ বাস ভবনে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের মাধ্যমে মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট’র বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ শফিকুর রহমান চৌধুরী, পিডিবি সিলেট’র প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, মরহুমের ছোট ভাই জাফর আহমদ, পরিবারের সদস্য মমিনুল ইসলাম ও আমিনুল ইসলাম বাবলা, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দিন শাহবুল, সাবেক কাউন্সিলর মোস্তফা মিয়া, চট্টগ্রাম সমিতির সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট বি.এন ঘোষ (বিষ্ণু), ধর্ম সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট সিটি সুপার মার্কেটের সাবেক সভাপতি মউর মিয়া, প্রকৌশলী মন্তাজ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা সাইফুদ্দিনসহ চট্টগ্রাম সমিতি সিলেটের নেতৃবৃন্দ। মরহুম মোহাম্মদ ইব্রাহীম আলীর রূহের মাগফেরাত কামনা করেন মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন জামে মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম। মিলাদ মাহফিল শেষে কাঙালী ভোজের মাধ্যমে মরহুমের মৃত্যুবার্ষিকী পালনের কাজ সমাপ্তি হয়।
উল্লেখ্য ২০০৪ সালের এই ৭ আগস্ট সিলেট নগরীর গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় নির্মমভাবে প্রাণ হারান আওয়ামীলীগের ত্যাগী ও নিবেদিত নেতা মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম অলী।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed