প্রধান তথ্য কমিশনারকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমানকে সিলেট আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।
শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌছলে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমদ মুন্না ও সিলেট সুরমার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রোকন।
নেতৃবৃন্দ সিলেট জেলা প্রেসক্লাব’র অগ্রযাত্রা ও কার্যক্রম সম্পর্কে প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমানকে অবহিত করেন। পাশাপাশি সিলেট জেলা প্রেসক্লাব’র কার্যক্রমে তার সহযোগিতা কামনা করেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed