নাটোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরে সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও এক ভাইয়ের হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করেছে দুর্বৃক্তরা।
শুক্রবার ভোরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল।
নিহতরা হলেন ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোজাফফর হোসেন ওরফে মোজাই (৪০) ও হাছেন আলী (৩৮)।
পরিবারের বরাতে ওসি নাসির বলেন, ডাহিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোজাফফর হোসেন ওরফে মোজাই ও বর্তমান সদস্য ইউনুস আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
“শুক্রবার ভোরে ইউনুস আলীর লোকজন তিন ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করলে মোজাফফর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হাছেন ও মহসিনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাছেনকে মৃত ঘোষণা করেন।”
নিহতদের বড় ভাই মহসিন আলীর (৪৫) ডান হাতের চারটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করা হয়েছে বলে ওসি জানান।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএম আবুল কালাম বলেন, মোজাফফর হোসেন এলাকায় মোজাই ডাকাত নামে পরিচিত ছিলেন। তার সঙ্গে বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য ও সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে চেয়ারম্যান জানান।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed