সিলেটে যুব জমিয়ত নেতা রফিক আহমদ বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার জরুরী বৈঠক ৫ আগস্ট শুক্রবার বাদ জুম্মা নগরীর আল ফালাহ টাওয়ারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় জরুরী বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা রফিক আহমদ মহল্লীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সাথে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।
মাওলানা রফিক আহমদ মহল্লী দীর্ঘ দিন ধরে সংগঠনের গঠনতন্ত্র বর্হিভ‚ত কাজ করে যাচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে তাকে বার বার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত না করে তার ইচ্ছা মত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন। তাই জরুরী সভায় সংগঠনের গঠণতন্ত্র মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাওলানা রফিক আহমদ মহল্লী এখন থেকে সিলেট জেলা যুব জমিয়তের কেউ নয়। যদি তিনি সংগঠনের নাম ভাঙ্গিয়ে কোন কিছু করেন এর জন্য সংগঠন দায়ী থাকবে না।
জরুরী সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মুফতী শিব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহাবাগী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা কবির খান, হোসাইন বিন নজির (হোসাইন)। বিজ্ঞপ্তি
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed