সিলেটে ছাত্রলীগ নেতার বাসায় যুবলীগের হামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : আধিপত্য বিস্তার নিয়ে সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদের বাসায় হামলা চালিয়েছে জেলা যুবলীগ নেতা শামীম ইকবালের অনুসারীরা।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জাকারিয়া মাহমুদের শিবগঞ্জ সোনারপাড়াস্থ নবারুন ৪৪১ নম্বর বাসায় হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক মাস থেকে জাকারিয়া মাহমুদ ও শামীম ইকবালের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে শামীম ইকবালের কয়েকজন কর্মী তিব্বিয়া কলেজে যান। এসময় জাকারিয়া মাহমুদ তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করেন।
এর জের ধরে কিছু সময় পর শামীম ইকবাল গ্রুপের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে জাকারিয়া মাহমুদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে।
জাকারিয়া মাহমুদ জানান- তার বড় ভাই জাফর সাদিক রহমানের কাছে শামীম ইকবাল ১০ লাখ টাকা চাদা দাবি করে আসছিলেন। চাদা না পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার বাসায় হামলা ও লুটপাট চালানো হয়।
তবে চাঁদা দাবির কথা অস্বীকার করে শামীম ইকবাল জানান- তার গ্রুপের কর্মী নাবিল, এহিয়া ও রুহুল বৃহস্পতিবার সরকারি তিব্বিয়া কলেজে ভর্তির ব্যাপারে জানতে যান। এসময় জাকারিয়া মাহমুদ তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এর জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা জাকারিয়ার বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী জানান- আধিপত্য বিস্তার নিয়ে তিব্বিয়া কলেজের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ দ্রুত উপস্থিত হওয়ায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এম,মহসীন, মোবা. ০১৭১১৯২১১৯৭।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed