সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে এক ব্যক্তি নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে রহমত আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রহমত আলী উপজেলার বগাইয়া লিডার বস্তি গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানাযায়, বুধবার রাত ৮টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬২/২ সাফ পিলারের বাংলাদেশ ভূখণ্ডের ১শ গজ অভ্যন্তর থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বিজিবি সদস্যরা।
নিহত রহমত আলী’র স্ত্রী জামিনা বেগম সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো বুধবার বিকেলে তার স্বামী জ্বালানি কাঠ সংগ্রহ করতে বের হয়েছিলেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ৫ ব্যাটালিয়ন বিছনাকান্দি ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার ফুরকানুল হক বলেন, নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন বলেন, মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed