কিবরিয়া হত্যা: সাক্ষ্য দিলেন নিহতদের স্বজনরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হোসেন তাদের স্বাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষ্য প্রদানকারীরা হলেন- নিহত আওয়ামী লীগ নেতা সিদ্দেক আলীর ছেলে কুদ্দুস মিয়া ও নিহত আবদুর রহিমের মেয়ে ফাতেমা আক্তার চম্পা। আওয়ামী লীগ নেতা সিদ্দেক আলী ও আবদুর রহিম গ্রেণেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার সাথে নিহত হয়েছিলেন।
এ নিয়ে ওই মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর।
সাক্ষ্যগ্রহণের সময় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ অন্যান্য আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার আসামীদের মধ্যে কেবলমাত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অনুপস্থিত ছিলেন।
মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১০ আগস্ট ধার্য্য করেছেন বলে জানিয়েছেন পিপি কিশোর কুমার কর।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেণেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। ওই হামলায় আহত হন ৪৩ জন আওয়ামী লীগ নেতাকর্মী।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed