শ্রীমঙ্গলের হাইল হাওরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি : শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে নিবাস সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়ছে।
বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে হাইল হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে নিবাসের মৃত্যু হয়। নিহত যুবক শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভূনবীর গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বজ্রাঘাতে আহত হওয়ার পর নিবাসকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed