দোয়ারাবাজারে মাদকসেবীর ঘুষিতে প্রবাসী নিহত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে এক গাঁজাখোরের ঘুষিতে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টায় উপজেলার নরসিংপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নবনির্বাচিত ইউপি মেম্বার আসিক আলীকে নরসিংপুর বাজারে গাঁজা খেয়ে গালাগাল শুরু করে একই গ্রামের রাজমিস্ত্রি শানুর মিয়া (৩০)। সে নিজেকে আ’লীগ নেতা দাবি করে সরকারি মালামাল না দেয়ার অজুহাতে মেম্বারকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকলে তার বড় ভাই দুবাই প্রবাসী মহসিন আলী এতে বাঁধা দেন। এসময় মহসিন আলীর সাথে শানুর কথাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে গাঁজাখোর শানুর আলীর ঘুষিতে মহসিন আলী মাঠিতে লুঠিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর থেকে শানুর আলী পলাতক রয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed