Main Menu

সিলেটে বিউবো শ্রমিক কর্মচারীদের সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। কর্ম বিরতির ৩য় দিনে বৃহস্পতিবার সকাল থেকে সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করেন তারা। দুপুরে বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ। সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদির, সদস্য প্রকৌশলী উজ্জ্বল কুমার মহোন্ত, বিউবো সিলেট অঞ্চলের উপপরিচাল আব্দুস সত্তার, প্রকৌশলী জিন্নাত আলী, ডিপ্রকৌস এর সহসভাপতি মো. ইয়াসির ইকরাম, ডিপ্রকৌস এর কেন্দ্রীয় সদস্য হায়দার আলী, ডিপ্রকৌস সিলেটের সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিউবো সিলেট-সুনামগঞ্জের শ্রমিক নেতা স্বপন চক্রবর্তী, মো. মুস্তাকিম, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বাসিত শেরো, সাধারণ সম্পাদক সুরমান আলী, ডা. রাকিব আহমদ দেওয়ান, বিউবো সিলেটের সহ-পরিচালক রুহুল আমীন প্রমুখ।
বক্তারা বলেন- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল দেশের কোন এলাকাতেই কোম্পানীতে রুপান্তর যুক্তিসঙ্গত নয়। এ পর্যন্ত যতগুলো কোম্পানি গঠিত হয়েছে সেগুলো লাভজনক অবস্থায় পৌছতে পারেনি। বর্তমানে বিউবোতে সেবার মান, রাজস্ব আদায় সহ সকল অবস্থায় কোম্পানীর চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানী হলে সারাদেশের গ্রাহকরা হয়রানীর শিকার হবেন অতিরিক্ত বিল দিতে হবে শুধু তাই নয় কোম্পানী বিদ্যুৎ বিভাগের কোন সফলতা নিয়ে আসতে পারবে না। তাই দেশের স্বার্থে বিউবোকে কোম্পানী করা থেকে বিরত থাকার প্রয়োজন। সারাদেশে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে যখন উৎপাদন বেড়েছে তখন একটি কুচক্রি মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিউবোকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র শুরু করেছে। বক্তারা আরও বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে কর্মবিরতি শুরু হয়েছে তা অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed