Main Menu

বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা মঙ্গলবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৬-২০১৭ সেশনের প্রেসক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিতরা হলেন- কাজী মুহাম্মদ জামাল উদ্দিন সভাপতি (দৈনিক জালালাবাদ), প্রনঞ্জয় বৈদ্য অপুকে সাধারণ সম্পাদক (দৈনিক উত্তরপূর্ব), মোহাম্মদ আলী শিপন কোষাধ্যক্ষ (দৈনিক মানবকণ্ঠ), কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান (কলামিষ্ট), রফিকুল ইসলাম জুবায়ের (মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট), তজম্মুল আলী রাজু (দৈনিক ইত্তেফাক), এমদাদুর রহমান মিলাদ (দৈনিক সিলেটের ডাক), সদস্য শহিদুর রহমান (বাংলা বাজার), অসিত রঞ্জণ দেব (দৈনিক সিলেট বানী), নূর উদ্দিন (দৈনিক বাংলাদেশ সময়), জামাল মিয়া (দৈনিক ভোরের ডাক), মো. আবুল কাশেম (সাপ্তাহিক সিলেট প্রান্ত)।

Share





Related News

Comments are Closed