বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে শ্রমিক ধর্মঘট
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিদ্যুত উন্নয়ন বোর্ডের রংপুর ও রাজশাহী বিতরণ জোনকে কোম্পানীতে রুপান্তরিত করার প্রতিবাদে গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক ধর্মঘট অব্যাহত থাকায় অচল হয়ে পড়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম।
বুধবারও তাপ বিদ্যুত কেন্দ্রের কর্মরত শ্রমিক কর্মচারীরা কাজে যোগ না দিয়ে সকাল ১০টা থেকে তাপ বিদ্যুত কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসুচি পালন করে এবং তাদের দাবীর পক্ষে খন্ড খন্ড মিছিল বের করে তাপ বিদ্যুত কেন্দ্রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেণ, বিদ্যুত উন্নয়ন বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান, জনগনকে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করে সেবা দিয়ে আসছে। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারীরা সরকারকে ভুল বুঝিয়ে রাতারাতি রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে কোম্পানীতে রুপান্তুরিত করে সরকারি এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এ জন্য তারা এই কোম্পানীকরণ চুক্তি বাতিলের জন্য সারা বাংলাদেশে বিদ্যুত উন্নয়ন বোর্ডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই আন্দোলন করছে। তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তিনি জানান।
একই কথা বলেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী, জাতীয় শ্রমিক লীগ এর বড়পুকুরিয়া শাখার সভাপতি শহীদুল ইসলাম ও মহিদুল ইসলাম।
এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন, শ্রমিক কর্মচারীরা কাজে যোগ না দেয়ায় তাপ বিদ্যুতের স্বাভাবিক কাজ কর্ম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed