পদ্মায় নৌকাডুবি, ২ বাংলাদেশিসহ ৫ ভারতীয় নাগরিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে পদ্মা নদীতে গরুবোঝাই নৌকাডুবিতে দুই বাংলাদেশি ও পাঁচ ভারতীয় নাগরিকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার ভোরে নদীতে পচণ্ড ঝড়ো বাতাস, অব্যাহত স্রোত ও প্রবল ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা গরু ব্যবসায়ী জানিয়ে চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভোরে সীমান্তের ওপার থেকে নদীপথে নৌকায় গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন সাত ব্যবসায়ী। পথে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক তীরে থাকা বাসিন্দারা নদীতে উদ্ধার কাজ শুরু করেন।
পরে সাতজনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি নিবারণ চন্দ্র বর্মণ।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed