‘পিস স্কুল’ বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ইসলাম প্রচারক, বক্তা ও লেখক জাকির নায়েকের আদর্শ অনুসরণের অভিযোগে বাংলাদেশে পরিচালিত সব পিস স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদনহীন পিস স্কুল বন্ধ ও ঢাকার লালমাটিয়ার পিস স্কুলের পাঠদানের অনুমতি বাতিলের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজধানীর লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুল বিতর্কিত কার্যক্রমে লিপ্ত ছিল বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
‘পিস’ নামে বাংলাদেশে কতটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
তবে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজধানীর লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সাময়িক নিবন্ধনই শুধু দিয়েছেন তারা। বাকিগুলো অননুমোদিত।
অভিযোগ উঠেছে, জাকির নায়েকের বক্তব্যে তরুণরা সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্ধুদ্ধ হচ্ছে। বলা হচ্ছে, গুলশানে হলি আর্টিজানে হামলাকারী সন্ত্রাসীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed