Main Menu

তাহিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আতœসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মধুয়ারচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ৭৩ হাজার টাকা আতœসাতের অভিযোগ এনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দেয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মধুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের নামে বরাদ্ধকৃত শ্লীপের ৬০হাজার টাকা এবং শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উক্তোলনের খরচের কথা বলে শিক্ষার্থী প্রতি ১শ’ টাকা করে ১৩ হাজার টাকা সহ মোট ৭৩ হাজার টাকা আতœসাৎ করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়ার স্বাক্ষর জালিয়াতি করে শ্লীপের ৬০ হাজার টাকা ব্যাংক থেকে উক্তোলন করে গোপনে হাতিয়ে নেন ঐ প্রধান শিক্ষক। শুধু অর্থ আতœসাতই নয় সম্প্রতি বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা বেগমের স্বাক্ষর জালিয়াতি করে বিদ্যালয়ে না এসেই প্রধান শিক্ষকের দায়িত্ব তার উপর অর্পন করে দায়িত্বভার গ্রহনের জাল কপি ও কিছু উপবৃত্তির কার্ড উপজেলা শিক্ষা অফিসারের নিকট জমা দিয়ে অতি গোপনে অন্য স্কুলে বদলী হয়ে চলে গেছেন।
এ ঘটনার প্রতিকার চেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সদস্য সফিকুল ইসলাম, সদস্যা ছালমা আক্তার, রুপতুজা আক্তার, ববিতা বেগম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযোগের অনুলিপি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারের নিকট দেয়া হয়েছে।
এ বিষয়ে মধুয়ারচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুল বাছিতের বক্তব্য জানতে তার মুঠোফোনে শুক্রবার একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. গোলাম রাব্বী জাহান বলেছেন, ঐ প্রধান শিক্ষক আমাকে যে কাগজপত্র দিয়েছিলেন পরে জানতে পারলাম এ গুলি ভুয়া, আমি তাঁর এলপিসি সার্ভিস বই আটক করে রেখেছি এবং তাকে অফিসে আসার জন্য বলেছি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হযরত আলী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্তপূর্বক ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed