সিলেটে পুলিশের রাতভর তল্লাশি, আটক নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের ১৫টি দল নগরীর কুয়ারপার-লামাবাজার-শেখঘাট এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত জঙ্গি ধরতে অভিযান চালায়। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি । অভিযানে প্রায় ৩শ পুলিশ অংশ নেয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাত ১২টায় লামাবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অভিযানে নামে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) রহমতুল্লাহ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন তিন শতাধিক পুলিশ নিয়ে ব্লক রেইড দেয়া হয়েছে। এই অভিযান জঙ্গি বিরোধী অভিযানের অংশ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ওই এলাকার প্রায় সব বাসায় তল্লাশি চালায় পুলিশ। তবে সন্দেহভাজন কাউকে পায়নি তারা।
পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশের ডিসি নর্থ ফয়সল মাহমুদ ও এডিসি নর্থ রহমতুল্লাহ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed