পাবনা ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
নিউজ ডেস্ক: পাবনা ও যশোরে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এসময় সেখান থেকে পিস্তল-পাইপগান ও চাপাতিসহ বেশকয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাবনার ঈশ্বরদীতে র্যাবের সঙ্গে কথিত সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয় বলে দাবি করেছে র্যাব।
শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জেলার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে গেলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও ৩টি চাপাতিও পাওয়া যায় বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
যশোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তালেব (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার তরফ নওয়াপাড়ার একটি বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত তালেব শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন থানার ডজনখানেক মাদক মামলার আসামি ছিলেন। এসব মামলায় তিনি একাধিকবার জেলও খেটেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনের দাবি, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরতলীর তরফ নওয়াপাড়ার একটি বাগানে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগান দিয়ে ১০ রাউন্ড গুলি করে।
একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed