সিলেটে প্রকৌশলীদের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জঙ্গীরা ধর্ম ও মানবতার শত্রæ এদের প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। জঙ্গীরা ধর্ম ও মানবতা বিরোধী এদের দমনে সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সাথে অভিভাবকদেরকে নিজেদের সন্তানকে ¯েœহ ভালোবাসা দিয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ রাখতে হবে। সন্তানদের প্রতি বিশেষ নজর রাখতে হবে যাতে কোন দুষ্কৃতিকারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারা বিপথগামী না হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আ.ই.ই.বি) সিলেট কেন্দ্র আয়োজিত জঙ্গীবাদ বিরোধী মানববন্ধনে বক্তারা একথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার আই. ই.বি সিলেট কেন্দ্রের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আই.ই.বি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রকৌশলী প্রফেসর জহির বিন আলম, প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রকৌশলী এবিএম শরীফ, প্রকৌশলী লিটন নন্দী, আইইবি ফেঞ্চুগঞ্জ উপকেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী নিশি কান্ত ব্যানার্জী, সম্পাদক প্রকৌশলী শাহজাহান কবীর, প্রকৌশলী আব্দুল কাদের প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed