Main Menu

সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়, জরিমানা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার বেলা ১২টায় নগরীর সুবিদবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আম্বরখানায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর ছাত্রদল নেতা ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজ-এর সভাপতিত্বে এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা শোয়েব বখত চৌধুরী, জেহিন আহমদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ছাত্রদল নেতা আবির হ্সাান মুহিন, খন্দকার মনিরুজ্জামান মনির, ইমাদ উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, মনসুর আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস.এম সেফুল, ছাত্রদল নেতা আব্দুল বাছিত, শাকিল আহমদ, নাহিয়ান আহমদ রিপন, সৌরভ সিদ্দীকি, রিদভী রহমান জামাল, দবির আহমদ নাদিম, সামাদ হোসেন, লিমন আহমদ, জিল্লুর রহমান জিলু, মির্জা হোসেন, রাসেল আহমদ, মামুন আহমদ, অপু ঘোষ, শান্ত আহমদ, আলমগীর হোসেন, জাবেদ আহমদ, রুমন চৌধুরী, রাহিয়ান চৌধুরী রাহী, জিসান আহমদ, রায়হান আহমদ, জাহাঙ্গীর আলম, সায়েম আহমদ, আবির দেব, মাসুম আহমদ, ফরিদ আহমদ, আবির আহমদ, রহিম আহমদ, রুমেল আহমদ, ফাহিম আহমদ ও রাসেল আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- শহীদ জিয়া পরিবার অবৈধ বাকশালী সরকারের অপরাজনীতির শিকার। তারেুন্যের অহংকার তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের রাষ্ট্রনায়ক। মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে বাইরে রাখার যে কোন ষড়যন্ত্র সিলেট ছাত্রদল প্রতিহত করবে। নি¤œ আদালত থেকে বেকসুর খালাসপ্রাপ্ত মামলায় হাইকোর্টের সাজা সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক রায় বাতিল না করলে ছাত্রদল এদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Share





Related News

Comments are Closed