ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ জেএমবি সদস্য আটক
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাহেব চান (১৮) নামে এক জেএমবি সদস্যকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে অভিযান চালিয়ে ওই উপজেলার বরিয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাহেব চান হরিপুর উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেব চানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ট গুলি ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেএমবি সদস্যকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed