গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এমএ মতিনকে (দৈনিক উত্তরপুর্ব) সভাপতি ও জাকির হোসেনকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন (শ্যামল সিলেট), যুগ্ম সম্পাদক আলী হোসেন (সিলেট বাণী), সহ- সম্পাদক করিম মাহমুদ লিমন (দৈনিক কাজির বাজার), অর্থ সম্পাদক দুর্ঘেশ চন্দ্র সরকার বাপ্পি (যুগভেরী), নির্বাহী সদস্য মনজুর আহমেদ (সিলেটের ডাক, নয়া দিগন্ত), এমএ মালেক (দৈনিক জালালাবাদ), হারুন অর রশিদ (শ্যামল সিলেট)।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed