Main Menu

তথ্য সচিব দুদিনের সফরে সিলেট আসছেন আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : তথ্য সচিব মরতুজা আহমদ দুই দিনের সরকারি সফরে সিলেট আসছেন আজ বুধবার। তিনি আজ দুপুর সাড়ে ১২টায় বিমানযোগে সিলেট এসে পৌছবেন।
সফরকালে আজ বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসন আয়োজিত ‘হাসিনার বিশেষ উদ্যোগ, সরকারের উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ নির্মূল’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।
তথ্য সচিব মরতুজা আহমদ আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed