Main Menu

কিশোরীকে যৌন হয়রানির দায়ে ইউপি সদস্যসহ আটক ২

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে এক কিশোরীকে যৌন হয়রানির দায়ে ১ ইউপি সদস্যসহ ২জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধায় তাদেরকে দৌলতপুর জয়নগর বাজার থেকে আটক করা হয়।
আটকরা হলো বারাইপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দৌলতপুর ইউনিয়নের সদস্য হুমায়ন কবির(৩০) ও একই এলাকার জানু শেখ এর ছেলে হবিবর রহমান (৫০)।
এই ঘটনায় যৌন হয়রানির শিকার কিশোরীর পিতা বারাইপাড়া গ্রামের সেকেন্দার আলী বাদী হয়ে সোমবার বিকেলে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১০।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, গত ১৭ জুলাই বারাইপাড়া গ্রামের সেকেন্দার আলীর কিশোরী কণ্যাকে বাড়ীতে একা পেয়ে ধর্ষণ করার চেষ্ঠা চালায়, একই এলাকার আমিনুল ইসলাম(৩০)। এ সময় ওই কিশোরীর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লম্পট আমিনুল ইসলামকে ধরে ফেলে। খবর পেয়ে সেকেন্দার আলী বাড়ীতে আসেন। এ সময় ইউপি সদস্য হুমায়ুন কবির ও আমিনুলের পিতা হবিবর রহমান গ্রাম্য শালিসের মাধ্যমে আপোষ মিমাংসার কথা বলে লম্পট আমিনুলকে ছাড়িয়ে নিয়ে যায়। এর পর থেকে আপোষ মিমাংসার কথা বলে টাল বাহানা করতে থাকে। অবশেষে সোমবার (২৫জুলাই) ওই কিশোরির পিতা সেকেন্দার আলী ফুলবাড়ী থানায় ধর্ষণের প্রচেষ্টাকারী আমিনুল ইসলাম ও তার পিতা হবিবর রহমান এবং ইউপি সদস্য হুমায়ুন কবিরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় জয়নগর বাজার থেকে ইউপি সদস্য হুমায়ুন কবির ও হবিবর রহমানকে আটক করে পুলিশ। এরপর থেকে আমিনুল ইসলাম পলাতক রয়েছে।

Share





Related News

Comments are Closed