Main Menu

সাংবাদিক আবদুর রহমান আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের প্রতীয়মান সাংবাদিক দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার আবদুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বেলা সোয়া ৪টায় ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী, ১ কন্যাসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সাংবাদিক আবদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার সকাল ১০টায় আবদুর রাহমানের প্রথম জানাজার নামাজ সিলেট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় শেষ জানাজা অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়ি বালাগঞ্জের কুজগীপুর গ্রামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, সাংবাদিক আবদুর রহমান গত কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি দৈনিক সিলেটের ডাক ও দৈনিক জালালাবাদ, সিলেট প্রতিদিনিও কাজ করেন। এছাড়া তিনি কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমান কলেজেরও প্রভাষক ছিলেন।

Share





Related News

Comments are Closed