হরিণ শিকার মামলায় খালাস সালমান
বিনোদন ডেস্ক: বলিউডের তারকা অভিনেতা সালমান খানকে হরিণ শিকার মামলায় বেকসুর খালাস দিয়েছে রাজস্থান হাইকোর্ট।
নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও সোমবার (২৫ জুলাই) রাজস্থান হাইকোর্ট তার বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দিয়ে এ আদেশ দেন।
১৯৯৮ সালে সালমান খান এবং আরো সাতজনের বিরুদ্ধে যোধপুরে অবৈধভাবে হরিণ শিকারের অভিযোগ এনে দুটি মামলা করা হয়েছিল। নিম্ন আদালত সালমান খানকে পৃথকভাবে এক বছর ও পাঁচবছর কারাদণ্ড দিয়েছিলেন।
ওই রায়ের বিরুদ্ধে সালমান হাইকোর্টে আপিল করেছিলেন। গত মে মাসে মামলাটির শুনানি শেষ হয়ে রায় অপেক্ষমাণ রাখা হয়।
« নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত (Previous News)
(Next News) সাংবাদিক আবদুর রহমান আর নেই »
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed