Main Menu

সিলেট কারাগারে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এডিশনাল আইজি প্রিজন কর্ণেল ইকবাল হাসানকে প্রধান করে আইজি প্রিজন এ কমিটি গঠন করে দিয়েছেন বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম। শুক্রবার এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেটের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম, ময়মনসিংহ জোনের সিনিয়র জেল সুপার আবদুল জলিল ও কাশিমপুর কারাগারের জেলার তারিকুল ইসলাম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় কারারক্ষীরা মারধর করে ৫ সাংবাদিককে আহত করেন। এছাড়া কারারক্ষীরা সাংবাদিকদের একটি ক্যামেরা ভাঙচুর ও ৩টি ক্যামেরা ছিনিয়ে নেন। সাংবাদিকদের দুইটি মোটর সাইকেলও ভাঙচুর করেন কারারক্ষীরা।

Share





Related News

Comments are Closed