Main Menu

সিলেটে ছাত্রলীগের ৮ নেতা বহিস্কার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বৃহস্পতিবার কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন জাকির।
বহিস্কৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি হোসাইন আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ (বালুচর) ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।
বহিস্কৃত সবাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের নেতা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে ৪ সাংবাদিকসহ ২০ জন আহত হন। এছাড়া ভাংচুর করা হয় অর্ধশতাধিক মোটর সাইকেল। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed