সুনামগঞ্জে কয়েক লাখ মানুষ পানিবন্দী
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের পাঁচ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত উপজেলাগুলো হচ্ছে- সুনামগঞ্জ সদর, দোয়রাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও শাল্লা। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৭ সেন্টিমিটার।
বন্যা পরিস্থিতি অবনতির কারণে পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা সদরের সঙ্গে অনেক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বন্যায় বিপুল পরিমাণ আমনের বীজতলা, মাছের খামার, সবজি বাগান ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে গবাদিপশুর খাবার সংকট।
সুনামগঞ্জ শহরের নবীনগর, কাজির পয়েন্ট ও তেঘরিয়া এলাকা দিয়ে শহরে পানি ঢুকছে। দোয়ারাবাজার উপজেলার সীমন্ত এলাকার সুরমা, বুগলা ও লক্ষ্মীপুর ও বাংলাবাজার ইউনিয়নে বন্যা পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। ওইসকল এলাকার বেশিরভাগ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, বন্যা কবলিত পাঁচ উপজেলার প্রতিটিতে ৫ টন করে ত্রাণের চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া পাঁচ উপজেলার জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। আরো ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed