Main Menu

নির্ঝর-অপির তৃতীয় বিয়ে

বিনোদন ডেস্ক: তৃতীয় বারের মত বিয়ের পিরিতে বসেছেন অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম। দুজনেই বৃহস্পতিবার সকালে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

গত সাত জুলাই ঈদের দিন অতি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের বিষয়ে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

সাত জুলাই দুপুরে নির্ঝর-অপি তাৎক্ষণিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন। সেদিনই এশার নামাজের পর ধানমণ্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজির উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্ঝরের বোন-দুলাভাইসহ কাছের অল্প কয়েকজন মানুষ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘আহা!’ চলচ্চিত্রের নির্মাতা এনামুল করিম নির্ঝরের এটা তৃতীয় বিয়ে। এর আগে ২০১১ সালের ৩ এপ্রিল মডেল তানজিকার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। রুদ্র নামে তার একটি পুত্রসন্তান আছে।

অন্যদিকে ২০০৭ সালের ২৭ অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে জাপান প্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে অপির বিয়ে হয়েছিল। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০১১ সালে নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জলকে বিয়ে করেন তিনি। এটি অপি করিমেরও তৃতীয় বিয়ে।

নির্ঝর-অপি করিমের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে স্থাপত্য শিল্পকে কেন্দ্র করে। গত সাত মাসে সেই সম্পর্ক পরিণয়ে গড়ায়।

Share





Related News

Comments are Closed