Main Menu

ছাতকে নানার বাড়িতে শিশুর সলিল সমাধি

ছাতক সংবাদদাতা : ছাতকে নানার বাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে পড়ে হাবিব (২) নামের এক শিশুর সলিল সমাধি ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কারারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
হাবিব দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের রিক্সা শ্রমিক সদন মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, কয়েকদিন পূর্বে মায়ের সাথে ছাতকের শিমুলতলা গ্রামের নানা আব্দুল খালিকের বাড়িতে বেড়াতে আসে শিশু হাবিব। ঘটনার দিন বিকেলে অন্যান্য শিশুদের সাথে খেলা করার এক পর্যায়ে সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়ি সংলগ্ন ডোবার পানিতে পড়ে যায় সে। খোঁজাখুজির পর ডোবার পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় পেয়ে তাকে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Share





Related News

Comments are Closed