পাহাড়ী ঢলে গোয়াইনঘাটের নিন্মাঞ্চল প্লাবিত
গোয়াইনঘাট প্রতিনিধি: অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আরও কিছু পানি বাড়লে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। উপজেলার ৪০ভাগ গ্রামীন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এছাড়া বোনা আমন, রোপা আউশ ও আমনের বীজ তলার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। দেশের বৃহত্তম জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারী বন্ধ থাকায় অর্ধ-লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। আর অবিরাম বৃষ্টিতে জন জীবনে বির্পযয় দেখা দিয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুব কম। কিছু কিছু প্রতিষ্টানে পাঠদান হয়নি।
গত কয়দিনের অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গোয়াইনঘাটের পুর্ব জাফলং, আলীরগাঁও, পশ্চিম জাফলং, রস্তমপুর, লেঙ্গুড়া, তোয়াকুল, নন্দীরগাঁও, ডৌবাড়ী ইউনিয়নের নিন্মাঞ্চল তলিয়ে গেছে। এতে করে এসব ইউনিয়নে বোনা আমন, রোপা আউশ ও আমনের বীজ তলার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া এসব ইউনিয়নের গ্রামীন সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে করে শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীরা যেতে পারছেনা। তাছাড়া সকল প্রকার ব্যবসা বানিজ্য ব্যাহত হচ্ছে। সারী-গোয়াইনঘাট সড়কের লানাউট, কমপুর, বেকরাসহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। এদিকে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশেম গোয়াইনঘাটের বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা আনিছুজ্জামান।
অপরদিকে উপজেলা প্রকৌশলী এ এইচ কামরুজ্জামান পানিতে তলিয়ে যাওয়া গ্রামীন রাস্তাঘাট পরিদর্শন করেন। মঙ্গলবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত সারী ও পিয়াইন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed