নতুন ১০৪টি গ্রহ খুঁজে পেয়েছে কেপলার
বৈশাখী নিউজ ডেস্ক: নাসার কেপলার মহাকাশযানের পাঠানো কে২ মিশনের তথ্য পর্যালোচনা করে জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল সৌরজগতের বাইরে নতুন ১০৪টি গ্রহ খুঁজে পেয়েছেন। আর এর মধ্যে এমন ৪টি গ্রহ রয়েছে, যেগুলোতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন।
সৌরজগতের বাইরে নতুন আবিষ্কৃত গ্রহগুলোর প্রার্থী অবশ্য ১৯৭টি গ্রহ ছিল কিন্তু বিচার-বিশ্লেষণ শেষে ১০৪টি গ্রহ সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।
নতুন এই গ্রহগুলো পৃথিবী থেকে ২০ থেকে ৫০ শতাংশ বড়ো এবং প্রতিটি গ্রহই কে২-৭২ নামক একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। যার ব্যাসার্ধ সূর্যের তুলনায় অর্ধেকেরও কম ও অনেক কম আলোকজ্জ্বল। পৃথিবী থেকে গ্রহগুলোর দূরত্ব কমপক্ষে ১৮১ আলোকবর্ষ।
সৌরজগতের বাইরে নতুন আবিষ্কৃত এই ১০৪টি গ্রহের তথ্যে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন ৪টি গ্রহ পেয়েছেন, যেগুলোতে পাথর রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই গ্রহগুলোতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা থাকতে পারে বলে অভিমত বিজ্ঞানীদের।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed